নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

আফগানিস্তানে বিমান হামলায় ৪০ তালেবান নিহত

 




আফগানিস্তানে তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার কুন্দুজ প্রদেশে চালানো এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৪০ তালেবান সদস্যের।


এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিক্ষামন্ত্রী। বলেন, অঞ্চলটিতে আফগান সেনাবাহিনীর ওপর তালেবান হামলা চালানোর জেরে অভিযান শুরু করা হয়। তবে এ হামলায় কতজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে তা জানাতে পারেনি প্রশাসন।


আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তালেবানদের ওপর চালানো জোড়া বিমান হামলায় অন্তত ১১ বেমাসরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটিতে শান্তি ফেরাতে কাতারের মধ্যস্ততায় গেলো সপ্তাহে দোহায় স্বশস্ত্র গোষ্ঠী তালেবানের সাথে শান্তি আলোচনায় বসলেও চূড়ান্ত কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

মন্তব্যসমূহ