জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চেকপোস্টে সার্জেন্টকে পেটালো যুবক

 




রাজশাহীতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম করেছে এক যুবক। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বর (সিটি বাইবাস) এলাকায় এ ঘটনা ঘটে।


আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল ভট্টাচার্য (৩২)। তার দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। এদের একজনের ঘটনাস্থলের সামনে চায়ের দোকান, অন্যজন পাশের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথায় হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে আসছিলেন এক যুবক।


ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপর ওঠেন। এরপর সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরই একপর্যায়ে ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ এনে আচমকাই মারধর শুরু করেন সার্জেন্টকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।


পুলিশের হাতে আটক দুজন জানিয়েছেন, অভিযুক্ত বেলাল হোসেন সরকারি অফিসের গাড়ীচালক। তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সামনের চায়ের দোকানেই আড্ডা দেন।


রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানি না। একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুর আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

তিনি বলেন, হামলাকারি দুই যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ