জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: ডা. শাহাদাত

 




বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কোনো কোনো কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে বাধার শিকার হচ্ছেন।’


আজ বুধবার সকাল ১০টার দিকে ভোট দিতে এসে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।


তিনি বলেন, ‘ভেবেছিলাম, এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সংস্কৃতি ফিরলেও ফিরতে পারে। হয়তো মানুষ ভোটাধিকার পাচ্ছে এর মধ্য দিয়ে। কিন্তু আমরা এ নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি।’


ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেন, ‘ভোট ডাকাতিতে প্রশাসন যন্ত্র ও রাষ্ট্র যন্ত্র মিলে মিশে একাকার হয়ে গেছে।’


এ্রর আগে, আজ সকালে ভোট দেওয়ার জন্য বাসা থেকে মায়ের পায়ে সালাম করে নগরের পশ্চিম বাকলিয়ায় যান চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

মন্তব্যসমূহ