জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 




ভারতের সেরাম ইনসটিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিডশিল্ড’ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ বুধবার গণভবন থেকে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‍কুর্মিটোলা হাসপাতালে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।


এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা ভ্যাকসিনের জন্য এক হাজার কোটি টাকা অগ্রীম বরাদ্দ করে রেখেছিলাম। যাতে করোনা ভ্যাকসিন আসার সাথে সাথে তা দেশের জনগণের কাছে পৌছে দেয়া যায়। করোনকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সামরিক বাহিনী, পুলিশ ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যারা জনগণের প্রয়োজনে এগিয়ে এসেছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


তিনি আরও বলেন, কিছু কিছু লোক আছে যাদের দ্বারা কারো কোনও উপকারা হয় না। তাদের কাজই হলো মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা।

মন্তব্যসমূহ