তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ জনে

 




ইন্দোনেশিয়ায় সুলাভেসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২ জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ।


তাদের সন্ধানে ধ্বংস্তুপের নীচে চলছে উদ্ধার অভিযান। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে অঞ্চলটির ১৫ হাজারের বেশি বাসিন্দাকে। দেয়া হচ্ছে খাবার, নিরাপদ পানিসহ প্রয়োজনীয় সরঞ্চাম।


শুক্রবার ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা অঞ্চল। মুহূর্তেই ভেঙে পড়ে বহু আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। আফটার শকে বিভিন্ন অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে গেছে মাকাসারসহ অঞ্চলটির বেশ কিছু গ্রাম। এখনও সুমানির সম্ভবানা রয়েছে বলে শঙ্কা ভূতাত্ত্বিক জরিপ সংস্থার।


২০০৪ সালের ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে মারা যায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

মন্তব্যসমূহ