জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জামাল ভূঁইয়ার করোনা শনাক্ত

 




বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।


শনিবার (১২ ডিসেম্বর) জামাল ভূঁইয়া নিজে  এ খবর নিশ্চিত করেছেন। ফলে ভারতের আই লিগে তার খেলা অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়ে গেল।


গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ দল। ম্যাচটিতে জেমি ডের দল ৫-০ গোলে বিধ্বস্ত হয়। ম্যাচের পর থেকে জ্বরে ভুগছিলেন দেশ সেরা এই মিডফিল্ডার।


ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। এ কারণে কাতার থেকে ফিরে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার কথা ছিল তার। বাংলাদেশের অন্য খেলোয়াড় ও স্টাফরা কাতার থেকে দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু কাতারেই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

মন্তব্যসমূহ