জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরায়েলের জন্য নিজেদের আকশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব

 




ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি আরব। সম্প্রতি আরব আমিরাতে সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সৌদি কর্মকর্তা ও হোয়াইট হাউজের জৈষ্ঠ্য উপদেষ্টা জেরাড কুশনারের মধ্যকার এক আলোচনার পর দুই দেশের মধ্যকার বিমান চলাচল আরও সহজ করার জন্য সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে।


রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এমনটা জানিয়েছে আল জাজিরা।


মঙ্গলবার আরব আমিরাতে উদ্দেশ্যে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট গমন করার ঠিক আগেই সৌদি আরবের পক্ষ থেকে এমন ঘোষণা আসলো। যখন সৌদির আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার কারণে ফ্লাইটটি বাতিলের সম্ভাবনা ছিল।


ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবকি করার সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে আরব আমিরাত। এরইমধ্যে উপসাগরীয় এ রাষ্ট্রটির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সহ সর্বশেষ প্রযুক্তির যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত সকল বাধা দূর হয়েছে।

মন্তব্যসমূহ