হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

করোনা আক্রান্ত হলেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরন

 




ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে এমন তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।


এরআগে, গত সপ্তাহ থেকেই সেল্ফ-আইসোলেশনে ছিলেন তিনি।


ম্যাকরনের দপ্তর থেকে বলা হয়, করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পরই করোনা শনাক্তের পরীক্ষা করান প্রেসিডেন্ট। এরপরই তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন।


তবে আইসোলেশনে থাকা অবস্থায়ই তিনি নিজ বাসা থেকে সকল কাজকর্ম পরিচালনা করবেন বলে জানানো হয়।

মন্তব্যসমূহ