জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরাকের ২ তেলকূপে বোমা হামলা

 



ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের দুটি তেলকুপে বোমা হামলা হয়েছে। এতে ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।


তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে আজ (বুধবার) জানিয়েছে যে, আগুন নেভানোর জন্য দমকল বাহিনী কাজ করছে।


কোন ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করে নি। খাবাজ তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়।


স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরাকের শাফাক বার্তা সংস্থা জানিয়েছে যে, এই হামলার পেছনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা জড়িত।


২০১৪ সালে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকে তাদের সন্ত্রাসী অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেশটির বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী যে অভিযান চালায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাশদ আশ-শাবি।


পার্সটুডে

মন্তব্যসমূহ