পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে, আশা এরদোগানের




শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রনের মতো নেতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য। খবর পার্সটুডের।

শুক্রবার (৪ ডিসেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান।

এরদোগান বলেন, ‘ফ্রান্সের জন্য বোঝা ম্যাক্রন। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রন একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রন থেকে মুক্তি পাবে।’

পূর্ব ভূমধ্যসাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের সে ইস্যুতে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। এমনকি  ফ্রান্স এ বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে।

এছাড়া ফ্রান্সের সঙ্গে তুরস্কের আরও বেশকিছু ইস্যুতে মারাত্মক দ্বন্দ্ব রয়েছে। এরমধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাতের বিষয়টিও রয়েছে। এ ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল আজারবাইজান পক্ষে, অন্যদিকে ফ্রান্স অবস্থান নিয়েছে আর্মেনিয়ার পক্ষে। এছাড়া সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের ঘটনায়ও এরদোগানের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বাকবিতণ্ডা হয়েছে। সে সময় এরদোগান বলেছিলেন, ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন।

মন্তব্যসমূহ