তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

 




নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।


ধর্ষণের ঘটনার ৩৬ দিন পর শুক্রবার দুপুরে ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, ছয় মাস আগে দশম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনেন শাকিল।


তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে বসিয়ে রাখা হয়। পরে রাতে স্পিড ক্যানের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুণী বাঁচার জন্য চিৎকার দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকে রাখা হয়। 


ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ত্যাগ করেন শাকিল। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।


রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, মামলার আসামি ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্যসমূহ