তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনায় আক্রান্ত

 




পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। 


বুধবার নিজেই যুগান্তরকে টেলিফোন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। আজ তার নাইজারের উদ্দেশে দেশছাড়ার কথা ছিল।  


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সিজনাল ফ্লু টাইপের সমস্যা দেখা দেয়।  এ ছাড়া বিদেশ সফরের জন্য করোনার পরীক্ষার জন্য নমুনা দিই।  পরে জানতে পারি করোনাভাইরাস পজিটিভ। এর পর থেকে আইসোলেশনে আছি। তবে আমি সুস্থ আছি।


তিনি জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা শনাক্ত হয়েছেন। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দফতরের কয়েকজন কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান সচিব।


নাইজারে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল একে মোমেনের। আজ সকাল তার দেশছাড়ার কথা ছিল। করোনার কারণে তিনি দেশত্যাগ করতে পারেননি।


এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা আক্রান্ত হন। তিনি এখনও আইসোলেশনে রয়েছেন।

মন্তব্যসমূহ