ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

নিজের ছবি মুছে দিতে ভক্তদের প্রতি অনুরোধ ‘দঙ্গলকন্যা’ জাইরা ওয়াসিমের

 




অনুরাগীদের কাছে ফ্যানপেজ থেকে তার সমস্ত ছবি মুছে ফেলার অনুরোধ করছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। তিনি জানান, বলিউড থেকে দূরে গিয়ে তিনি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন। খবর আনন্দবাজার পত্রিকার।


বলিউডের রঙিন দুনিয়া থেকে বিদায় নিয়ে ধর্মকর্মে মন দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। তিনি আর পিছু ফিরতে চান না। ধর্মকর্মেই শান্তি খুঁজে নিয়েছেন ‘দঙ্গলকন্যা’ খ্যাত জাইরা ওয়াসিম।


এক ইনস্টাগ্রাম পোস্টে সাবেক এই অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য। আপনারা আমার ভালোবাসা এবং শক্তির উৎস। ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। আমার প্রতি আপনাদের এই ভালোবাসার প্রমাণ পেয়ে আজ আরেকটা অনুরোধ করবো। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন।


জাইরা ওয়াসিম আরও লিখেছেন, ইন্টারনেট থেকে আমার ছবিগুলো সরানো প্রায়ই অসম্ভব। কিন্তু আমি আপনাদেরকে আমার ছবি শেয়ার না করার অনুরোধ করতে পারি। আশা করি, এবারও আপনাদের থেকে সাহায্য পাব, যেমন অন্য সময় পেয়েছি।


২০১৬ সালে আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমা করে রাতারাতি তারকা বনে যান জাইরা ওয়াসিম। এরপর তার ‘সিক্রেট সুপারস্টার’ও বক্স অফিসে হিট হয়। এরপর গত বছর হঠাৎ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাইরা।

মন্তব্যসমূহ