নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

যুক্তরাষ্ট্রে আবারো বিজয়ী মুসলিম দুই নারী

 




আবারো মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ৪১ বছরের ইলহান ওমর। সোমালিয় বংশোদ্ভূত এই মুসলিম নারী এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এছাড়াও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন আরো এক মুসলিম নারী রাশিদা তালিব। 


ইলহান ওমর খুব সহজেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে পরাজিত করেছেন।


তিনি তার নির্বাচনী এলাকা মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলহান।


এছাড়া মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব।


জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।


মন্তব্যসমূহ