তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

দেশে করোনায় একদিনে ৩৯ মৃত্যু,২১৫৬ জন নতুন রোগী শনাক্ত

 




কোভিড-১৯ এ দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে ২১৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।


করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত ২ হাজার ১৫৬ জনকে নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা মোট ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনে দাঁড়ালো।

 

আর গত এক দিনে মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে দাঁড়াল।  ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন।

 

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।  এতে করে সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে।  


স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা।

 

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।


দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

 

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।  ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

মন্তব্যসমূহ