পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

চিরনিদ্রায় কিংবদন্তি ম্যারাডোনা

 




শোকের সাগরে সবাই ভাসিয়ে চির নিদ্রায় গেলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে লাখো ভক্ত-সমর্থক ফুটবল জাদুকরকে শেষ শ্রদ্ধা জানায়। সন্ধ্যায় শহরের অদূরে বেইয়া ভিস্তা সমাধিস্থলে বাবা-মার পাশেই সমাহিত করা হয় ম্যারাডোনাকে।


করোনার কারণেই ম্যারাডোনার শেষকৃত্য আয়োজন ছিল স্বল্প পরিসরে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মিলিয়ে ২৪ জনের মতো উপস্থিত ছিলেন ম্যারাডোনার শেষ যাত্রায়।


শহরের মধ্য দিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনাকে বহন করা শবযান। দুই পাশে ছিল ভক্তদের জোয়ার। শেষবারের মতো হাজারো ভক্ত বিদায় জানান প্রিয় খেলোয়াড়কে। অনেকের চোখে ছিল জল, কেউ কেঁদেছেন ডুকরে।


তার আগে কাসা রোসাদার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দিনভর রাখা হয় ম্যারাডোনার কফিন। সেখানে লাখো ভক্ত জড়ো হয়েছিল এক নজর ম্যারাডোনাকে দেখতে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন চলে গিয়েছিল প্রায় তিন কিলোমিটার। নির্ধারিত সময়ে প্যালেসের ফটক বন্ধ করে দিলে ভক্তদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করার খবর এসেছে বলেও জানায় বিবিসি। আহত মানুষের রক্তাক্ত ছবি এসেছে গণমাধ্যমে।


হার্ট অ্যাটাকেগত বধুবার ঘুমের ঘোরে মারা যান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। যার শোকে গোটা বিশ্বই আজ স্তব্ধ।

মন্তব্যসমূহ