জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

 




জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের গুলিতে ভারতীয় এক সেনা সদস্য মারা গেছেন।


শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত নওসেরা সেক্টরে গোলাগুলি চলছিল। যার কারণে উত্তপ্ত ছিল সীমান্ত।


এর আগে জম্মুর নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে চার জঙ্গি মারা যান। ভারতের দাবি, বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে বৃহস্পতিবার ভোরে সাম্বা সেক্টর দিয়ে ঢুকেছিল তারা।


নিহতদের কাছ থেকে পাঁচটি একে-৪৭, ছয়টি একে-৫৬ রাইফেল মিলেছে। এ ছাড়া ছিল তিনটি পিস্তল, এক প্যাকেট আরডিএক্স, ২০টি চীনা হ্যান্ড গ্রেনেড এবং ২০ কেজি বিস্ফোরক।


ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। হাইওয়ে টোলপ্লাজার কাছে গেলে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই গোলাগুলি শুরু হয়। এরপর থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়।

মন্তব্যসমূহ