জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গোলাম সারওয়ার সাঈদির মৃত্যুতে আজহারী’র আবেগঘন স্ট্যাটাস

 






অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদির মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি মিজানুর রহমান আজহারীর নানা ছিলেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্টটি হুবহু নয়া দিগন্তের পাঠকদের জন্য নিচে দেয়া হলো,


‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদি (পীরসাহেব আড়াইবাড়ী দরবার)‏ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তার দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন।


একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসাথে দেখা যাবে না। বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে।


এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — প্রস্তুত তো?’


উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী শনিবার মারা গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ