জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

মার্কিন নির্বাচন: ইলেক্টোরালে বাইডেন ২৩৭, ট্রাম্প ২১৩

 




হোয়াইট হাউজ দখলের তুমুল লড়াই চলছে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন। 


মার্কিন গণমাধ্যগুলির তথ্যমতে, এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন ২৭টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে।


ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৩৭টি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট।


অ্যালাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি ,নর্থ ডাকোটা, ওকলোহোমা , সাউথ ডাকোটা , টেনেসি ,ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েমিং প্রাথমিকভাবে দখলে নিয়েছেন ট্রাম্প। সবশেষ ঝুলন্ত ওহাইও অঙ্গরাজ্য জিতে নিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী।


আর জো বাইডেন কানেকটিকাট, ডেলওয়ার, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, ইলিনয়, ম্যারিল্যান, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, রোডি আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জিতে নিয়েছেন।


যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন। তবে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্য প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্যসমূহ