পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

২৪ ঘণ্টা বিশ্বজুড়ে করোনায় মৃত আরও ১১ হাজার

 




বিশ্বজুড়ে ১৪ লাখ ৩৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায়ও মৃত্যুসংখ্যা ছিলো ১১ হাজারের কাছাকাছি।


নতুনভাবে ৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। সবমিলিয়ে, সংক্রমিত ৬ কোটি ১২ লাখের ওপর মানুষ। দিনের সর্বোচ্চ ১৩শ’ মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দু’লাখ ৭০ হাজারের কাছাকাছি।


অন্যদিকে, আগস্টের পর আবারও একদিনে সাড়ে ৮শ’র বেশি মৃত্যু রেকর্ড করলো মেক্সিকো। এছাড়া, ৮২২ জনের প্রাণহানির দেখলো ইতালি। যা মার্চের পর দেশটিতে সর্বোচ্চ প্রাণহানি। ব্রাজিলে ৭শ’র মতো প্রাণহানি রেকর্ড হলো গেলো ২৪ ঘণ্টায়। এছাড়া- ৫ থেকে ৬শ’র মতো মৃত্যু হয়েছে রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনে।

মন্তব্যসমূহ