তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ব্যাটেলগ্রাউন্ড ফ্লোরিডায় ট্রাম্পের জয়জয়কার

 




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন। তবে চূড়ান্ত ফলাফল পেতে আরো অনেক অপেক্ষা করতে হবে।


মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সবচেয়ে আলোচিত অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে ২৯টি। যা ট্রাম্পকে আবারো প্রেসিডেন্ট হতে বেশ সহায়ক বলে মনে করা হচ্ছে।


আরেক সুইং স্টেট জর্জিয়ায়ও ট্রাম্পেরই জয় হবে বলে মনে করা হচ্ছে।


এখন পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে।


সর্বশেষ ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২১৩টি ইলেক্টরাল ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৪টি ভোট।


মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।


জরিপ অনুযায়ী পপুলার ভোটে এতক্ষণ ট্রাম্প এগিয়ে থাকলেও এবার বাইডেন তাকে পেছনে ফেলেছেন। বাইডেন ৫,৬৪,০১,২৬২ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ৫,৪৮,৩৮,৯৭৪ ভোট।


উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেক্টরাল ভোটে।


মন্তব্যসমূহ