জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় সমকামী উপ-প্রধানমন্ত্রী নিয়োগ

 




দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেসিন্ডা আরডার্ন। এদিকে নির্বাচিত হয়েই নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ইতিহাস রচনা করেছেন জেসিন্ডা। 


দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এক সমকামী পুরুষকে উপ-প্রধানমন্ত্রী ও এক আদিবাসী নারীকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন জেসিন্ডা। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার(০২ নভেম্বর) তিনি এই নতুন মন্ত্রিসভা গঠন করেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।


 জেসিন্ডা জানান, এক্ষেত্রে তিনি বৈচিত্রকে গুরুত্ব দিয়েছেন। এছাড়া মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনর্গঠনে বেশ জোর দেয়া হচ্ছে।


তার নতু্ন এই মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গ্র্যান্ট রবার্টসন, যিনি একজন সমকামী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নানাইয়া মাহুতা, যিনি নিউজিল্যান্ডের মাউরি আদিবাসী গোষ্ঠির সদস্য।

মন্তব্যসমূহ