প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

 



রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ১০ কোভিড আক্রান্ত রোগীর। গুরুতর দগ্ধ চিকিৎসক’সহ আরও ৭ জন।


শনিবার পিয়াত্রা নিমট শহরের হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ওয়ার্ড থেকে ছড়িয়ে পড়ে আগুন। সেখানে ভেন্টিলেশনে ছিলেন মোট ১৬ জন রোগী।


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।


দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে অব্যবস্থাপনা চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


এদিকে যথাযথ চিকিৎসা সেবা না দিতে পারার দায়ে ৩ সপ্তাহ আগেই পদত্যাগে বাধ্য হন হাসপাতালের পরিচালক।

মন্তব্যসমূহ