পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে জোর করে নামিয়ে দেয়া হল মুসলিম নারীকে

 




যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে অন্যায়ভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আমানি আল খাতাতবেহ নামের ওই নারী নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন।পরে তাকে গ্রেফতার করে পুলিশ। 


জানা গেছে, শনিবার ফ্লাইটে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আমানি। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। অভিযোগ দেয়া শ্বেতাঙ্গ পুরুষ প্রথম শ্রেণির যাত্রী ছিলেন। 


এক টুইট বার্তায় আমানি বলেন, একজন মুসলিম নারী হিসেবে ফ্লাইটে উঠলে অনেক মানুষের সমস্যা হয়, এটা অবিশ্বাস্য। 


আমানিকে নামিয়ে দেয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।


গার্ডিয়ান বলছে, মুসলিম নারী অ্যাকটিভিষ্টকে নামিয়ে দিলে তাকে গ্রেফতার করে পুলিশ। আমানি আল খাতাতবেহ নামে ওই নারী অভিযোগ করেছেন, পুলিশ তাকে গ্রেফতার করলে ফ্লাইট কর্তৃপক্ষ তাকে গালি দেয়। নিউজার্জির ঘটনাটি তিনি টুইটারে পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।  

মন্তব্যসমূহ