হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা

 




ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা। আফ্রিকার দেশ শাদের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের নভেম্বর থেকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


নাইজারে অনুষ্ঠিত ওআইসি দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।


ওআইসির বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।


নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

মন্তব্যসমূহ