জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বাগদাদে আইএস হামলায় ৬ সেনাসহ নিহত ৯

 




ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের পেতে রাখা বোমা ও গুলিবর্ষণে ৬ সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন।  


পুলিশ জানিয়েছে, বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরে রোববার নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে যায়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগে ওঁৎ পেতে থাকা আইএস জঙ্গিরা টহল দলটির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। খবর এএফপির।


নিহতদের মধ্যে চারজন আধাসামরিক বাহিনী হাসদ আল শাবির সদস্য এবং দুজন পুলিশ সদস্যও রয়েছেন।


জওইয়া শহরের মেয়র মোহাম্মদ জিদানে গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোকও ছিলেন।


শহরের মেয়র ও স্থানীয় পুলিশের দাবি, ওই হামলা করেছে আইএস জঙ্গিরা।  


এর আগে গত ৮ নভেম্বরও আইনএস জঙ্গিরা বাগদাদ এয়ারপোর্টের কাছে একটি সেনাচৌকিতে হামলা করে ১১ জনকে হত্যা করেছিল। ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সম্প্রতি আইএস হামলা বেড়ে গেছে দেশ দুটিতে।

মন্তব্যসমূহ