আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

আফ্রিকা থেকে পায়ে হেটে আল আকসা মসজিদে যুবক

 




দক্ষিণ আফ্রিকার এক যুবক পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন।


দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান শহীদ বিন ইউসুফ স্টাকালা নামে ওই যুবক।  খবর প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।

 

শহীদ বিন ইউসুফ বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি।


অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি।  

মন্তব্যসমূহ