পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

 




কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চির বিদায়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে দেশটিতে।


ক্রীড়াবিশ্বকে স্তব্ধ করে বুধবার রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।


ম্যারাডোনার মৃত্যুতে যেন পুরো আর্জেন্টিনাই কাঁদছে। দেশটির প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের শোকবার্তায় তা যেন স্পষ্ট, “আপনি আমাদের পৃথিবীর শীর্ষে নিয়ে গেছেন। আমাদের শুধু আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। আপনি সবসময়ের সেরা। সবকিছুর জন্য ধন্যবাদ দিয়াগো। আমরা আপনাকে সবসময় মিস করব।”


বেশ কিছুদিন ধরেই নানান অসুস্থতায় ভুগছিলেন ফুটবলের জাদুকর ম্যারাডোনা। বুয়েইন্স এইরেস হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। সেরে উঠে অবশ্য বাড়িতে ফিরেছিলেন।


ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বার্সেলোনা, নাপোলি ও সেভিয়ার মতো ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে প্রতিনিধিত্ব করা এ কিংবদন্তি ১৯৮৬ সালের বিশ্বকাপ বলতে গেলে একাই জিতিয়েছেন আর্জেন্টিনাকে।

মন্তব্যসমূহ