জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা মহামারীর মধ্যেও রেকর্ডসংখ্যক ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরাইল

 




প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যেও চলতি ২০২০ সালে ইহুদিবাদী ইসরাইল রেকর্ডসংখ্যক ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে। ইসরাইলের এই বর্বরতায় চরম ভোগান্তিতে পড়েছে ফিলিস্তিনিদের জনজীবন।


ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বিস্তার বিরোধী এনজিও আরআই আমিম এক রিপোর্টে বলেছে, ২০১৯ সালে ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে যে পরিমাণে ঘরবাড়ি ধ্বংস করেছিল চলতি ২০২০ সালে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।


চলতি বছরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের অন্তত ১২৫টি ঘর-বাড়ি ধ্বংস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ১০৪ এবং ২০১৮ সালে ফিলিস্তিনিদের ৭২টি ঘরবাড়ি ধ্বংস করে ইসরাইল।


 আমিম এনজিও বলেছে, “চলতি সপ্তাহে ইসরাইল পূর্ব জেরুজালেম শহরে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস  করেছে। এই নিয়ে এ বছর মোট ১২৫টি ঘরবাড়ি ধ্বংস করল ইসরাইল কর্তৃপক্ষ। চলতি বছরের আরো দুই মাস বাকি। ফলে ২০২০ সাল হতে যাচ্ছে ঘরবাড়ি ধ্বংসের সবচেয়ে খারাপ বছর। ২০১৬ সালে ইসরাইল সর্বোচ্চ ১২৩টি বাড়ি ভেঙে দিয়েছিল।”


পার্সটুডে

মন্তব্যসমূহ