জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

প্রেসিডেন্ট এরদোগানকে গ্লোবাল আজারবাইজানি গ্রুপের অভিনন্দন

 




আজারবাইজানের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে আজারবাইজানের নাগরিকদের সুইডেনভিত্তিক সংগঠন দ্যা ওয়ার্ল্ড আজারবাইজানি’স কংগ্রেস। নাগার্নো-কারাবাখের যুদ্ধে আজারবাইজানের প্রতি সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান সংগঠনের প্রধান আসিফ কুরবান।


মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে সুইডেনভিত্তিক এই সংগঠনের প্রধান বলেন,‘প্রেসিডেন্ট এরদোগান সবসময় আজারবাইজানের পাশে থেকেছেন এবং আজারবাইজানের ন্যায্য অধিকারের বিষয়ে সর্বোচ্চ স্থান পর্যন্ত সব জায়গাতেই কথা বলেন। ওয়ার্ল্ড আজারবাইজানি’স কংগ্রেসের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।’


আসিফ কুরবান বলেন,‘বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর দীর্ঘদিন ধরে দখল করে রাখা ভূমি পুনরায় উদ্ধার করতে কারাবাখে অভিযান শুরু করে আজারবাইজান। ৪৪ দিনব্যাপী এই যুদ্ধে আজারবাইজানের প্রতি তুরস্কের নৈতিক ও রাজনৈতিক সমর্থন ছিল সত্যিকার অর্থে সর্বোচ্চ পর্যায়ের।’


আগামী এক বছরের জন্য শান্তি রক্ষার কাজে নিয়োজিত থাকতে আজারবাইজানে তুরস্কের সেনা মোতায়েনের অনুমোদন দিয়ে একটি প্রস্তাব পাশ করায় তিনি তুর্কি পার্লামেন্টকেও অভিনন্দন জানান। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং আলাদাভাবে তুরস্কের প্রতিটি নাগরিককে আজারবাইজানের পাশে থাকার জন্য আসিফ কুরবান ধন্যবাদ জানান।

 সূত্র : ইয়েনি শাফাক

মন্তব্যসমূহ