পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ, চলছে ধরপাকড়

 




যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন। ২৩৮টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে তার। ট্রাম্পের নিশ্চিত হয়েছে ২১৩টি। আর জিততে প্রয়োজন মোট ২৭০টি।


 চূড়ান্ত ফলাফল আসার আগেই যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা। নির্বাচনের রাতে হোয়াইট হাউসসহ রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্নস্থানে বিক্ষোভ শুরু হয়েছে। এ ছাড়া আরও বেশকিছু শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। 


মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, সহিংসতা ছড়িয়ে পড়ার ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন বিভিন্ন শহরে ব্যবসায়ীরা। সতর্কতা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ থেকেও। সহিংসতা প্রতিরোধে ৫০ জনকে আটকও করা হয়েছে 


যারা লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের স্ট্যাপলস সেন্টারের আশপাশে জড়ো হয়েছেন, তাদের সরে যেতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক সিটির সিয়াটলে, মিনিয়াপলিসেও। সিয়াটলে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


মন্তব্যসমূহ