জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

প্যারিসের সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে ঢাকায় বিক্ষোভ

 





ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের শত শত নেতাকর্মী আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন।


বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।


ফ্রান্সে ইসলাম এবং মুহাম্মদ (সা.)-এর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল।


সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জড়ো হয়ে সমাবেশ করেন।


সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার শ্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়।


মিছিলকারিরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন।


ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম সহ দলটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।


সৈয়দ রেজাউল করীম ফ্রান্সের সাথে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবি সহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।


ইসলামী আন্দোলন মুসলিম দেশগুলোর জোট ওআইসিকেও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়ার দাবি করেছে। দলটি আগামী ২৯ অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।


বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এবং বিভিন্ন সংগঠন কয়েকদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ করছে।


সূত্র : বিবিসি

মন্তব্যসমূহ