জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কক্সবাজারের আবাসিক হোটেলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 





কক্সবাজার শহরে আবাসিক হোটেল কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।


নিহত সাথী আক্তার (১৯) ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। তার বাপের বাড়ী বরগুনা জেলার বেতাগী এলাকায়। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে।


বিপুল বলেন, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। কক্ষটি বাহির থেকে তালা খোলা অবস্থায় ছিল। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


হোটেলের নিবন্ধন খাতার বরাতে পরিদর্শক (তদন্ত) বলেন, 'গত ৮ অক্টোবর স্বামীসহ হোটেলে উঠেন। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথী আক্তারের এফিডেভিট মূলে বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাতেই অবস্থান করতেন। এরপর তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।”


বিপুল জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে স্বামী অর্ণব শেখ পলাতক রয়েছে।


নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বিপুল।

মন্তব্যসমূহ