জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ট্রাম্পের মতো একই চিকিৎসা পেয়েছে এদেশের মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

 





পদ্মা, মেঘনা, যমুনার ঢেউ দেখে দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ আসুক আর যে ঢেউই আসুক ভয় নেই; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবেলার জন্য বাংলাদেশ প্রস্তুত। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়ে যে চিকিৎসা পেয়েছেন এদেশের মানুষও একই চিকিৎসা পেয়েছে।


বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্য ব্যবস্থা জোরদারকরণে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিন এসব মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, বিশ্বের কোথাও ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়নি। বিভিন্ন ফেজে কাজ চলছে। যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরিতে কাজ করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কেউ সফল হলে সেখান থেকে কার্যকরী ও সহজলভ্য ভ্যাকসিন সংগ্রহ করা হবে। ভ্যাকসিন কিনতে অর্থের কোন সমস্যা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ