জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরাকের আরবিলে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

 




ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। তবে এর ফলে কেউ হতাহত হন নি।


ইরাকের সামরিক বাহিনী বলেছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হেনেছে। একটি গাড়ির পেছন থেকে এসব রকেট ছোড়া হয়েছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী এর সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।


সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় রকেট এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলার ঘটনা বেড়েছে। মার্কিন বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে আন্দোলনও জোরদার হয়েছে সেখানে।


কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী এই হামলার জন্য সেদেশের জনপ্রিয় গণপ্রতিরোধ বাহিনী হাশ্‌দ আশ শাবিকে অভিযুক্ত করেছে।


তবে এই সংগঠন সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হাশ্‌দ আশ শাবির মিডিয়া সেলের কর্মকর্তা মেজর জেনারেল সামি বাকদাশ বলেছেন, এই হামলার সঙ্গে তারা জড়িত নন। তদন্তনাধীন বিষয়ে যারা সরাসরি অভিযোগের অঙ্গুলি নির্দেশ করছে তাদের সমালোচনা করেন তিনি।


পার্সটুডে

মন্তব্যসমূহ