জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

 




দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির পরও ধর্ষণের ঘটনা থেমে নেই। প্রতিদিনই বাড়ছে বর্বর এই ঘটনা।


শুক্রবার ভোরে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।


জেলার রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পর রিকশা নিয়ে বাসায় ফেরার পথে ওই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


জানা গেছে, ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে বাসে এসে এই নারী বহদ্দারহাট বাস স্টেশনে নামেন। রিকশা নিয়ে তিনি বাসায় ফেরার পথে পুরাতন চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে নামিয়ে একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।


সম্প্রতি সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ। কিন্তু ধর্ষণের ঘটনা থেমে নেই। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।


সূত্র : ইউএনবি

মন্তব্যসমূহ