জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ইসরাইলেও

 




বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইলে।  দেশটিতে বসবাসরত আরব মুসলিমরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।  


ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে রাজধানী তেল আবিবের জাফা শহরে কয়েকশ মুসলিম জড়ো হয়ে ইসরাইলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এরিক ডেননের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।  এ সময় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।  


খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাসেও পাথর নিক্ষেপ করেন।  বিক্ষোভ দমাতে গুলি করা হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়ছে ইসরাইলি সংবাদমাধ্যম।


ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।  


এর আগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

মন্তব্যসমূহ