কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

করাচিতে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

 





পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের পর করাচির প্যাটেল হাসপাতালে নেয়া হয়েছে।


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, করাচির গুলশান-ই-ইকবালের মাসকান চৌরঙ্গীর কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটতে পারে।


শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির প্রথম এবং দ্বিতীয়তালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষ।


পাকিস্তানের শিক্ষামন্ত্রী সাইদ গণি এবং সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অনেকটাই নিশ্চিত যে, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা নেই। এ ছাড়া সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।


পাকিস্তানের সাবেক এই রাজধানী শহরে ২ কোটিরও বেশি মানুষের বসবাস করে। সূত্র : ডন, জিও নিউজ


মন্তব্যসমূহ