পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ৩, হামলাকারী আটক

 




ফ্রান্সের নিসের গির্জার কাছে ছুরি হামলায় হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ ক'জন আহত হয়েছেন।


রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নিস শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি।


সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছেন নিস-এর মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি। তবে হামলাকারীর উদেশ্যে এখনো পরিষ্কার নয় বলেন তিনি।


হামলার ঘটনায় ওই এলাকায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকে ডেকেছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসমূহ