জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতে থানার সামনেই বিজেপি নেতাকে গুলি করে হত্যা

 





ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে থানার সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে টিটাগড় থানার সামনে এ ঘটনা ঘটে।


নিহতের নাম মণীশ শুক্ল। তিনি ব্যারাকপুরের ‘বিজেপি স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত ছিলেন।


কলকতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল রাতে মণীশ টিটাগড় থানার কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ।


পরে গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পেছন থেকে বেশ কয়েকটি মোটরবাইক আসে। চালক ও আরোহীদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে।


খুব কাছ থেকে বাইক আরোহী দুর্বৃত্তরা মণীশকে গুলি করে। একাধিক গুলি লাগে মণীশের শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ওই সময় গুলি লাগে তার সঙ্গী গোবিন্দের।

মন্তব্যসমূহ