তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা

 




ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।


ইয়েমেনের সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রোববার ড্রোন হামলার কথা জানান। তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কয়াড্রোন সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে।


তিনি বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে।


গতকাল দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এ অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারিয়ি।


পার্সটুডে

মন্তব্যসমূহ