জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেয়ার অভিযোগ

 




লালমনিরহাটের পাটগ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে এসে বুড়িমারী জামে মসজিদে ঢুকে পড়ে এক ব্যক্তি। এ সময় কয়েকজন মুসল্লি এতে বাঁধা দেয়। মুহূর্তেই সেই খবর বাইরে ছড়িয়ে পড়লে সেখানে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন।


উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচাতে এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এরই এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে রাখা ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে এনে পেটানো শুরু করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়।


এ ঘটনায় রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার সুলতান জোবায়ের আব্বাস (৫১) নামের আহত এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অপর আহত যুবক শরীফকে (২২) পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।


আহত সুলতান জোবায়ের আব্বাস জানান, তিনি তার ব্যক্তিগত কাজে বুড়িমারী এসে মারপিটের শিকার হয়েছেন।


পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত শরীফকে রংপুরে পাঠানো হয়।


পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছে। লাশে আগুন দেয়ার পর কিছুটা পুড়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


যুগান্তর রিপোর্ট

মন্তব্যসমূহ