ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

ট্রাম্প যে ওষুধ খেয়েছে, সেটাই আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

 




করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে ওষুধ সেবন করেছেন বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই সেটি আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান করোনার ভ্যাকসিন আমদানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়া মাত্রই তা দেশে আনা হবে।


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মার্কিন প্রেসিডেন্ট যে ওষুধ পেয়েছে করোনাকালীন সে ওষুধ আমরা সবার জন্য আনার চেষ্টা করছি। এখনও কোনো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। যাদের সম্ভাবনা আছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি। যখনই অনুমোদন পাবে আমরাও ভ্যাকসিন নিয়ে আসব।

মন্তব্যসমূহ