জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিশ্বনেতাদের আহ্বানের পরও চলছে আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ

 




বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বানের পরও বিরোধপূর্ণ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘাতের ৫ম দিনেও চলে পাল্টাপাল্টি মিসাইল হামলা।


নাগোরনো-কারাবাখের বাসিন্দারা জানান, মধ্যরাতে ড্রোন ব্যবহার করে চালানো হচ্ছে হামলা। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দখলকৃত অঞ্চলে আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে রাতভর গোলাবর্ষণ চালিয়েছেন তারা।


আর্মেনীয় সেনাবাহিনীর দাবি, শত্রুদের সংঘবদ্ধ হামলা নস্যাৎ করা হয়েছে। টানা সংঘাতে আর্মেনিয়ার ১০৪ সেনা ও ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। আজারবাইজানের পক্ষ থেকে প্রাণহানির তথ্য জানানো না হলেও, প্রতিপক্ষের দাবি মারা গেছে ৮শ’র কাছাকাছি।


এদিকে, দ্বিতীয়দফায়, দু’পক্ষের শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

মন্তব্যসমূহ