জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

 




কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ রোববার ভোর ৪টায় কুতুপালং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। তারা সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


রোববার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।


কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ বলেন, ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ