জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রাশিয়ায় বৈঠকে বসেছে যুদ্ধরত আজারবাইজান ও আর্মেনিয়া

 





রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসেছে আজারবাইজান ও আর্মেনিয়া। বৈঠকে ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীও অংশ নিচ্ছেন।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা চলছে।


এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত।


নাগরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু ১৯৯০’র দশক থেকে সেটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দু'দেশ পরস্পরকে দায়ী করেছে।


আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ