হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ফেসবুকে ‘কাপল চ্যালেঞ্জ’, ডেকে আনছে ভয়াবহ বিপদ

 




সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন ট্রেন্ড হয়েছে #‌CoupleChallenge। অনেকেই নিজের পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন। সঙ্গে দিচ্ছেন এই হ্যাশট্যাগ।


কিন্তু জানেন কী এতে অজান্তেই ডেকে আনছেন নিজের বিপদ?‌ এমনটাই আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। তাদের মতে, #‌CoupleChallenge এই হ্যাশট্যাগে দিনে প্রচুর সংখ্যক মানুষ নিজের পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন। তবে সব ভালোর যেমন খারাপ দিক থাকে, তেমনি এরও রয়েছে।


মূলত ওই ছবিগুলোকে নানা অসৎ কাজে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাব্লিক ‌করে কোনও কিছু পোস্ট করলে গোটা বিশ্বে যে কেউ তা দেখতে পারে। প্রয়োজনে সেই ছবি ডাউনলোড করে বিশেষভাবে সম্পাদনা ‌করে পর্ণ ওয়েবসাইট, সাইবার অপরাধমূলক কাজ করাও অসম্ভব নয়।


সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই চ্যালেঞ্জ নেওয়া থেকে বিরত থাকুন। কিংবা সাবধানতা অবলম্বন করে পোস্ট করুন। প্রয়োজনে সেটিংসে গিয়ে অডিয়েন্স অপশনটি ‘‌Friends’‌ করে রাখুন।

মন্তব্যসমূহ