পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

 




অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ ওরফে শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ সোমবার এ রায় ঘোষণা করেন।

গত ২৭শে আগস্ট শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন করেন আদালত। গত ১৫ই জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ই জুলাই তার ওই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। রিমান্ডের সময় তাকে নিয়ে অভিযান চালিয়ে উত্তরায় তার একটি কার্যালয় থেকে অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলায় গত ২৬শে জুলাই আদালত তার ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ই জুলাই র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিচ্ছিল হাসপাতালটি। অন্তত: ৬ হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদের প্রমাণ পায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একদিন পর ৭ই জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় র‍্যাব।

মন্তব্যসমূহ