ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

আজারবাইজানের পাশে দাঁড়ালেন এরদোগান, আর্মেনিয়াকে হুমকি

 




আজারবাইজানকে আক্রমণের মাধ্যমে আর্মেনিয়া প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি। আর্মেনিয়া এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।


এরদোগান বলেন, তুরস্ক অতীতের মতো এখনো যে কোন বিপদে আজারবাইজানের ভাইদের সাথে রয়েছে।


দক্ষিণ ককেশাশের নাগার্নো-কারাবাখ অঞ্চলে রোববার সকালে আবারো যুদ্ধে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান।


ইয়ারেভান কতৃপক্ষের দাবি, প্রথমে আজবাইজান বাহিনী নাগার্নো-কারাবাখ অঞ্চলে বোমা বর্ষণ শুরু করে। অন্যদিকে বাকু কতৃপক্ষের অভিযোগ, আর্মেনিয়ান বাহিনী আজারবাইজানের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ করে গুলি চালায়।


এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিমুখী নীতির কারণে হামলার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে।


তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, এই সমস্যার সমাধানের দায়িত্ব নেয়া মিনস্ক গ্রুপ দুর্ভাগ্যবসত সমাধানের পথ থেকে বেশ দূরে অবস্থান করছে। প্রায় ৩০ বছর ধরে এ অঞ্চলিক সমস্যাটির সমাধান না করে ঝুলিয়ে রেখেছে।


ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপ ১৯৯২ সাল থেকে এর কোন সমাধান দিতে পারেনি।


এরদোগান আর্মেনিয়ার অবৈধ দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে “সমস্ত বিশ্বকে” আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহবান জানান। ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ