জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইউক্রেনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ (ভিডিও)

 


ইউক্রেনে প্রশিক্ষণে সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন। স্থানীয় সময় শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।


প্রশাসন জানায়, ২৭ জন আরোহী নিয়ে দেশটির ‘খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটি’ থেকে প্রশিক্ষণে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।


উদ্ধারকারীরা বলছে, বিমানটি নীচে পড়ার পরই আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে উদ্ধার তৎপরতা চালায় ফায়ারসার্ভিস কর্মীরা। তবে কেন বিমানটি বিধ্বস্ত হলো তা জানতে চলছে তদন্ত।

মন্তব্যসমূহ